ব্যর্থ কবি
- শুভ বৈদ্য

চাঁদের আলোর মাঝে আমি খুজেছি তোমার ভালোবাসা,
বুকের মাঝে লুকিয়ে রেখেছি তোমাকে পাওয়ার আশা!
জোনাকিদের দলের মাঝে থেকে দেখেছি অন্ধকার পথ,
পথের মাঝে পেয়েছি আমি ব্যর্থ জীবনের যত মত!
শহরের সব উঁচু দালানকোঠার মত দাঁড়িয়ে আছি একা,
ছোটোখাটো অলিতে-গলিতে পাই না আর তোমার দেখা!
পদ্মপাতার জলের মত আমায় রেখেছি তোমার জীবনে,
মৃদু বাতাসে ঝড়ে পড়েছি ফিরতে কি পারবো না তার ভুবনে?
পুরোনো স্মৃতির এলবাম থেকে নিয়েছি তোমার ছবিটা,
স্বযত্নে বুকের মাঝে আগলে রেখেছে ব্যর্থ সেই কবিটা!
তাহার চুলের খোপার ফুলটাও যেমন আজ পরিত্যক্ত,
তেমনি তাহার গল্পের আমি এক অবহেলিত চরিত্র!
ভোরের আকাশের শুকতারার মত এসে হারিয়ে গেলে,
সন্ধ্যার আকাশে ফিরে এসে আবার কি বুঝালে?
চাঁদের মত স্থায়ী হয়ে থাকো না কেন কাছে আমার?
দূরে গেলেও যে ভুলি না আমি মায়াবী মুখটা তোমার!
মেঘের ফাঁকে কেন তুমি লুকিয়ে থাকো সারাক্ষণ,
বৃষ্টি হয়ে আসবে কবে অপেক্ষায় তার প্রতিক্ষণ!
মায়াবী তার মুখখানি কি আর খুজে পাবো না?
স্মৃতি হয়েই কি থাকবে তুমি ফিরে আসবে না?


০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026